চারদিকে বইছে ঈদের আমেজ। আর এই আমেজে বাড়তি মাত্রা যোগ করেছে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। মুক্তির আগে থেকেই দর্শকদের মাঝে ঝড় তুলেছে নব্বই দশকের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ফিগার কালা জাহাঙ্গীরের ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি।
তবে দর্শকের মনে প্রশ্নে রয়েই যায় শাকিবের ‘প্রিন্স’ মুক্তির তিনদিনে কত আয় করল?
বিএমআর-এর দেওয়া তথ্যমতে, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৬.১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় করে ২০.০৬ লাখ টাকা।
তৃতীয় দিনে কিছুটা খানিকটা কমে আয় হয়েছে ১৫.২৯ লাখ টাকা। সব মিলিয়ে মাত্র তিন দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫১.৫৪ লাখ টাকা।
শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমাটি শুধুমাত্র মারপিট বা অ্যাকশন ভিত্তিক নয়; বরং মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান হিসেবে ফুটে উঠেছে। শাকিব খান তার পরিচিত ধারার বাইরে গিয়ে কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে নতুন এক মোড় এনেছেন।
বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে তসনিয়া ফারিণকে।


