Author: ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচনে কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, এসব বলার কোনো সুযোগ নেই। বুধবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়। রকারপ্রধান বলেন, এবার অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটা আপনারা দেখেছেন। নির্বাচন কমিশন আইন করে সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন কমিশন গঠন করে দিয়েছি। সেই নির্বাচন কমিশনকে আমরা নির্বাচন পরিচালনা করতে দিয়েছি। কোনো রকম হস্তক্ষেপ আমরা করিনি, সহযোগিতা করেছি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী…

Read More

 এবার নবীন-প্রবীণদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিরোধীদলীয় নেতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন। সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করাই আজকের দিনের শপথ বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা, মতিয়া চৌধুরী উপনেতা এবং নূর-ই আলম চৌধুরী চিফ হুইপ নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে…

Read More

গ্রামীণফোন রিচার্জের সর্বনিম্ন সীমা ৩০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। আজ (বুধবার) থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এটা এখনই বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’ শারফুদ্দিন আহমেদ বলেন, সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা করার বিষয়টি আমরা বিবেচনা করেছিলাম। তবে গ্রাহক সুবিধার্থে বর্তমানে আমাদের আরও বিভিন্ন ধরণের যে রিচার্জ অপশনগুলো রয়েছে। যেমন – ১৪ টাকা, ১৯ টাকা। একইসাথে ২৯ টাকা রিচার্জে মিনিট প্যাক, ২০ টাকার ব্যালান্স রিচার্জ কার্ড, ১৪ টাকা ও ১৯ টাকার মিনিট ও ডাটা কার্ড…

Read More

সভামঞ্চে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সভামঞ্চে তিনি উপস্থিত হন। এর আগে সকাল থেকেই সমাবেশে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার…

Read More

শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। সেখানে দুই মৌসুম কাঁটিয়ে ২০২৩ সালে আমেরিকান সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন এই আর্জেন্টাইন তারকা। পিএসজিতে থাকা অবস্থায় অনেকবার সমর্থকদের থেকে দুয়ো শুনেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। যা নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন মেসি। এবার মেসিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। পিএসজি ছাড়ার পর ক্লাবটির প্রতি মেসি সম্মান দেখাননি বলে জানিয়েছেন পিএসজি সভাপতি। মঙ্গলবার (৯ জানুয়ারি) ফরাসি রেডিও আরএমসির সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন খেলাইফি। পিএসজি সভাপতি বলেন, ‘আমরা তখনই কথা বলি, যখন সেখানে থাকি, চলে যাওয়ার পর কথা বলি…

Read More

খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে প্রবেশ করেই সংসদে প্রতিনিধিত্ব পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হন সাকিব। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আজ শপথ নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ নিতে এসে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানান, ‘ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করবো মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।’

Read More

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন। তিনি আজ গণভবনে ১০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ও উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন বলেন, অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে। আজ থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে স্ট্যাম্প, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড বিক্রি করা হবে। এগুলো পরে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে। উদ্বোধনী খাম ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ…

Read More

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে সদলবলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন। আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Read More

দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত দলটির সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। সভা সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশে জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়। এ ছাড়া বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও…

Read More

দেশের আলোচিত তিন জনপ্রিয় নায়িকা জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার নাম জড়িয়েছে অনলাইনে জুয়ার ওয়েবসাইটের সঙ্গে। দেশ এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে দেখা মিলেছে তাদের। এদেরমধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে! তবে তাদের বেশিরভাগেরই দাবি, ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন। সংবাদমাধ্যম অনুযায়ী, উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া আহসান ও নুসরাত ফারিয়া। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে (অক্টোবর-নভেম্বর) প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো। ভিডিওতে বেশ সাবলীল ও চমকপ্রদ সব বার্তা দিতে দেখা যায় ফারিয়াকে। এতে তিনি নিজেই মানুষকে বাজি লাগার কথা বলছেন। বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে…

Read More