- কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব
- দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত
- জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
- দীর্ঘ ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
- সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত
- নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার
- নাটোরে প্রহরীদের বেঁধে বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কোটি টাকার সরঞ্জাম লুট
- ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইরানের
- হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস
Author: ডেস্ক রিপোর্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নতুন সরকারের চ্যালেঞ্জ হবে অগ্নিসন্ত্রাস সমূলে উৎপাটন করা। আমাদের সরকার নতুন যাত্রা শুরু করবে, নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, এই নির্বাচনে মানুষ ভোট দেওয়ায় যারা ভোট বর্জনের কথা বলেছিল, অগ্নিসন্ত্রাস করেছিল, সেই বিএনপি-জামায়াতের প্রতি মানুষ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমাদের নতুন সরকার গঠন করার পর নতুন চ্যালেঞ্জ হচ্ছে অগ্নিসন্ত্রাস সমূলে উৎপাটন করা এবং একটি স্মার্ট বাংলাদেশ গঠন করা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর…
রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যান উল্টে ১০ শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন– ইউসুফ, রাসেল, রায়হান তালুকদার, কাওছার, আকাশ, আলিম, নুরুল ইসলাম, রাজু, রাজন ও আব্দুল হাকিম। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য জানান। আহতরা জানান, তারা ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে মেশিনারিজ যন্ত্রপাতি নিয়ে ঢাকার নবাবপুরের আরেকটি গোডাউনে যাচ্ছিলেন। কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের ঢালের কাছে পৌঁছালে হঠাৎ পিকআপটি উল্টে যায়। ওই সময় ঘন কুয়াশায় ঠিকমতো কিছু দেখা যাচ্ছিল না। এসআই মেহেদী হাসান বলেন, ‘কাজলা এলাকায় একটি…
শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে শপথ পাঠ করেন সদস্যরা। পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বল হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নির্বাচিত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন। এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো। গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয়…
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরও একটি পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থার নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এ দিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ ৯ মাস কারাভোগের পর পাকিস্তানের কারাগারে তিনি এর আগে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এদিন দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। এছাড়াও দিবসটি উপলক্ষে আওয়ামী…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অভিনয় শিল্পীরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গণভবনে হাজির হয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এসময় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার, শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, অভিনেতা মীর সাব্বির, সাজু খাদেম, অভিনেত্রী শমী কায়সার, উর্মিলা শ্রাবন্তী কর, শামীমা তুষ্টি, তানভীন সুইটি প্রমুখ। নির্বাচনের আগেই আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে এই তারকাদের। দলটির নিরঙ্কুশ বিজয়ের পর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তারা। এ বিষয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, টানা চতুর্থবারের…
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এবং সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর তারা মঙ্গলবার দুপুরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হয়। সিলেট-১ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী এ কে আব্দুল মোমেন। তিনি পান ১ লাখ ১৫ হাজার ৪৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী ফয়জুল…
বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সরকার। সোমবার কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান ফি নির্ধারণের বিষয়ে নতুন এক নির্দেশনা জারি করেছেন। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী শেখ তালাল খালেদ আল আহমদ আল জাবের আল-সাবাহর সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। আর নিয়োগের এই ফিতে গৃহকর্মীদের ভ্রমণের খরচ অর্থাৎ বিমানের টিকিটের মূল্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নতুন ফি কাঠামোতে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর প্রত্যেক গৃহকর্মীর জন্য ৭৫০ কুয়েতি দিনার (বাংলাদেশি ২ লাখ ৬৭ হাজার ১৪০ টাকা) ফি নির্ধারণ করা হয়েছে। আর আফ্রিকান দেশগুলোর…
মাদারীপুরের শিবচরে ভুল চিকিৎসায় পলি আক্তার (৩০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে পৌরসভার ৭১ সড়কের মা ও শিশু (প্রা:) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটে। মারা যাওয়া পলি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খানকান্দি এলাকার লিটন শেখের স্ত্রী। তিনি উপজেলার উমেদপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের খবির মোল্লার মেয়ে ছিলেন। পলির পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯ টার দিকে পলিকে সিজারিয়ান অপারেশনের জন্য শিবচর পৌর বাজারের ৭১ সড়কের মা ও শিশু (প্রা:) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আনা হয় পলিকে। হাসপাতাল কর্তৃপক্ষ পলিকে ভর্তি করে রোগীর স্বজনদের ৫-৬ ব্যাগ রক্ত ও প্রয়োজনীয় ওষুধ…
বেশ কিছু দিন ধরে অসুস্থ ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাকে। তবে এখনো তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং আজ আরো অবনতি হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর প্রকাশ করেছে। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওস্তান রশিদ খান। মঙ্গলবার (৯ জানুয়ারি) হাসপাতালের এক কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে বলেন, ‘খানের অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আমাদের চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপরে গভীরভাবে নজর রাখছেন।’ জানা যায়, এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি আছেন রশিদ খান। ৫৫ বছর বয়সী শিল্পী প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি…
- প্রধান সম্পাদক ও সিইও : মোঃ রাফি খান
দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হিসেবে Intro24News এরই মধ্যে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। Intro24News নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে আসছে। এর নিজস্ব ওয়েবসাইট intro24news.com ও এর সোশ্যাল প্ল্যাটফর্ম পাঠক-দর্শক ও স্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।
© 2026 Intro24News || All Rights Reserved.

