Author: ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে নির্বাচনের দিন প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী শামিম আজাদ প্রকাশ ব্লেড শামিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানান র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শামিম একজন চিহ্নিত চাঁদাবাজ। তিনি অস্ত্রধারী সন্ত্রাসী এবং বিভিন্ন সময় ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে নিজের কার্যকলাপ পরিচালনা করতেন। শুধু এসব কর্মকাণ্ডই নয়, তার বিরুদ্ধে পাহাড় কাটা, হুমকি প্রদানসহ বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে। তার বিরুদ্ধে এর আগে ৫টির বেশি মামলা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে তিনবার গ্রেপ্তারও করেছে। কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে তিনি তার অপকর্ম চালিয়ে গেছেন। র‌্যাব আরও…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ৪০ বছরের সবচেয়ে সাহসী নেতা শেখ হাসিনা। আমাদের পূর্ব পৃথিবীর সূর্য। তিনি আমাদের আশার বাতিঘর। বীর বাঙালির বীর কন্যা। তিনি বলেন, সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মানুষকে ভালোবেসে মানুষের মধ্যে ঠাঁই করে নিয়েছেন। আপনাকে অভিনন্দন। আপনি সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আপনাকে অভিনন্দন। মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী খেলা শেষ হয়েছে। এখন রাজনীতির খেলা চলবে। এখনো পথে পথে নানা…

Read More

খুলনায় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহিদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে এক হাজার দুঃস্থ ও অসহায় নারী পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরে তিনি ডিভিশন কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এই বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যের চিকিৎসা সেবা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা…

Read More

র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ মো. ফরহাদ মণ্ডল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক হওয়া ওই মাদক ব্যবসায়ীর পরিচয়- পাঁচবিবির বাগজানা গ্রামের মৃত শামছুল মণ্ডলের ছেলে। সোমবার রাতে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মো. ফরহাদ মণ্ডলকে (৩৮) আটক করেছে। সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আসামি ফরহাদ এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা-পাইকারি বিক্রি করতো। বিশেষ অভিযানে ভারত সীমান্তবর্তী কয়া এলাকা থেকে ৪ বোতল ফেনসিডিল ও ৪৮ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে আটক করা হয়েছে।’

Read More

যুক্তরাষ্ট্রের  টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থ শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্ট ওয়ার্থ ফায়ার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে স্যান্ডম্যান সিগনেচার ফোর্ট ওয়ার্থ ডাউনটাউন হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা খুবই সংকটজনক ও গুরুতর আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে ২০ তলা হোটেলের দুটি তলা ও একটি পার্কিং লট ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভারী ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে।…

Read More