- কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব
- দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত
- জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
- দীর্ঘ ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
- সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত
- নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার
- নাটোরে প্রহরীদের বেঁধে বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কোটি টাকার সরঞ্জাম লুট
- ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইরানের
- হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস
Author: ডেস্ক রিপোর্ট
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামী। এতে বলা হয়, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিবসটি উপলক্ষ্যে দলের সারা দেশের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন নেতাকর্মীরা। এর আগে, ২৫ মার্চ (বুধবার) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আয়োজিত এক আলোচনা সভায়…
রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি পালন করায় ঘাটতি পূরণে ১০ শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীনের সই করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে। এই অবস্থায় উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনারের অনুমোদনে জারি করা ওই আদেশে বলা হয়, ডিএমপির গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুরকে উত্তর-পশ্চিম থানার ওসি, ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মো. ফরিদুল ইসলামকে গুলশান বিভাগের বনানী থানার ওসি ও ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলামকে গুলশান বিভাগের ভাটারা থানার ওসি করা হয়েছে। এছাড়া ডিএমপির উত্তরা বিভাগের উত্তর-পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা গত সপ্তাহান্তে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তির ওপর ব্যাপক হামলা চালিয়েছে। তারা একটি ক্লিনিকে আগুন দিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে এবং একটি স্কুলে ভাঙচুর করেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম গতকাল সোমবার জানিয়েছে, বসতি স্থাপনকারীরা নাবলুসের দক্ষিণে হাওয়ারা শহরের ছেলেদের একটি মাধ্যমিক স্কুলে হানা দেয়। সেখানে তারা ফিলিস্তিনি পতাকা নামিয়ে ইসরায়েলি পতাকা ওড়ায় এবং দেয়ালে ‘আরবেরা নিপাত যাক’ লিখে রাখে। এর আগে গত রোববার গভীর রাতে নাবলুস ও রামাল্লার কাছে বেশ কিছু হামলার খবর পাওয়া গেছে। নাবলুসের পূর্বে দেইর আল-হাতাব শহরে সশস্ত্র অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন ফিলিস্তিনি আহত…
মাঠের লড়াই শুরু হতে আরও মাস তিনেক বাকি। কিন্তু তার আগেই ব্রাজিল ফুটবলে চলছে তুমুল বিতর্ক। আর সেই বিতর্কের বিষয়—নেইমার। ২০২৬ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের দল থেকে নেইমারকে বাদ দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আর তাতেই যেন সেই বিতর্কের আগুনে ঘি পড়েছে। ব্রাজিল কোচের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন রোমারিও ও রোনালদোর মতো কিংবদন্তিরা। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার রাতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি নেইমারের। ২০২৩ সালের শেষ দিকে হাঁটুর মারাত্মক চোটের পর থেকে…
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রয়োজনে সংবিধান পরিবর্তনের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। তাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধানের কোনো ধারা পরিবর্তন করার প্রয়োজন হলে তা করা হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়, যার বেশ কিছু বিষয়ে এরই মধ্যে ঐকমত্য হয়েছে। রফিকুল ইসলাম খান বলেন, ‘আজকের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধারাবাহিকভাবে আলোচনা চলছে; কোনো কোনো অধ্যাদেশের ব্যাপারে আমরা একমত হয়ে…
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২৪ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী এসব কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে ছাত্রশিবির সভাপতি বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার যে মহান লক্ষ্য নিয়ে এদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবির দেশপ্রেমিক ছাত্রসমাজকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে…
আন্তর্জাতিক অঙ্গনে চলমান সংঘাত বন্ধ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া। সম্প্রতি জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক উচ্চপর্যায়ের সংলাপে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর গত সোমবার আন্ডার-সেক্রেটারি-জেনারেল ভেনেসা ফ্রেজিয়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ক্যাপ্টেন কিবরিয়া। এসব বৈঠকে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবাধিকার আইন বাস্তবায়ন এবং মানবিক সংকট নিরসনে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে ক্যাপ্টেন কিবরিয়া বলেন, “বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে নীরব থাকার কোনো সুযোগ নেই। শিশু হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের…
ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ‘ঐতিহাসিক সুযোগ’ সুযোগ এনে দিয়েছে। গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজের। এসব ফোনালাপ বিষয়ে জানেন—এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছেন, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। সূত্র: নিউইয়র্ক টাইমস।
মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (২৪ মার্চ) এক অভিনন্দন বার্তায় এ কথা বলা হয়। প্রতিমন্ত্রী বলেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে আমাদের এই দাপুটে জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। বিশেষ করে রোনান সুলিভান তার অভিষেক ম্যাচেই জোড়া গোল করে যে নৈপুণ্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।’ তিনি আরও বলেন, ‘এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা…
- প্রধান সম্পাদক ও সিইও : মোঃ রাফি খান
দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হিসেবে Intro24News এরই মধ্যে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। Intro24News নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে আসছে। এর নিজস্ব ওয়েবসাইট intro24news.com ও এর সোশ্যাল প্ল্যাটফর্ম পাঠক-দর্শক ও স্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।
© 2026 Intro24News || All Rights Reserved.

