- কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব
- দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত
- জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
- দীর্ঘ ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
- সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত
- নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার
- নাটোরে প্রহরীদের বেঁধে বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কোটি টাকার সরঞ্জাম লুট
- ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইরানের
- হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস
Author: ডেস্ক রিপোর্ট
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠক যেসব সিদ্ধান্ত জানানো হয়- ১। ট্রাফিক সিগন্যালগুলো দেশীয় পদ্ধতিতে অটোমেশনের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার ১২০টি সিগন্যাল অটোমেশন করা হবে। ২। ঢাকা শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে। ৩। ঢাকা শহর থেকে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ করা হবে। অতিদ্রুত ঢাকা মহানগরের ভেতরে থাকা ৫টি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের…
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলি আব্দুল্লাহি এ কথা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতেও ইরানের সশস্ত্র বাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অটল রয়েছে এবং তাদের মিশন থেকে একচুলও সরে আসবে না। আলি আব্দুল্লাহির দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে দুর্বল ও বিভক্ত করতে সংঘাত শুরু করেছিল। যুদ্ধের শুরুতে কয়েকজন সামরিক কমান্ডার নিহত হলেও শত্রুপক্ষ দ্রুত ইরানের প্রতিরক্ষা ভেঙে পড়বে বলে আশা করেছিল। গত প্রায় ২৫ দিনের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের সমর্থন ও সশস্ত্র বাহিনীর প্রচেষ্টায় ইরান ঘুরে…
পবিত্র ঈদুল ফিতরের প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে উপস্থিত থেকে অফিস করেছেন। তিনি প্রায় ১১ ঘণ্টা ধরে কাজ করার পর সচিবালয় ত্যাগ করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) ছিল পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবস। প্রথম দিন এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অফিস করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন। অতিরিক্ত প্রেস সচিব জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠক করেন। দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান…
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে বাংলাদেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘বরং আমাদের দেশের চাহিদাও তৈরি হতে পারে।’ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যে ধরনের অবকাঠামো ধ্বংস করা হয়েছে, এগুলো তো আবার পুনর্নির্মাণ করতে হবে।’ তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে আমাদের শ্রমবাজার বা রেমিট্যান্সে দীর্ঘমেয়াদি কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সাময়িক কিছু সমস্যা হলেও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন কাজে বাংলাদেশের বিপুলসংখ্যক জনশক্তির চাহিদা…
সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। এ দিন গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. রায়হানুর রহমান তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে এডভোকেট মোর্শেদ আলম শাহীন রিমান্ড আবেদন বাতিল করে জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ…
লেবাননে ইরানের নিযুক্ত রাষ্ট্রদূতের স্বীকৃতি বাতিল করে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানিকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করা হয়েছে এবং আগামী রোববারের (২৯ মার্চ) মধ্যে তাকে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। লেবাননে নিযুক্ত ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, কূটনৈতিক নিয়ম ও প্রচলিত প্রথা লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে লেবানন তার ইরানে নিযুক্ত রাষ্ট্রদূতকেও তলব…
চারদিকে বইছে ঈদের আমেজ। আর এই আমেজে বাড়তি মাত্রা যোগ করেছে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। মুক্তির আগে থেকেই দর্শকদের মাঝে ঝড় তুলেছে নব্বই দশকের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ফিগার কালা জাহাঙ্গীরের ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি। তবে দর্শকের মনে প্রশ্নে রয়েই যায় শাকিবের ‘প্রিন্স’ মুক্তির তিনদিনে কত আয় করল? বিএমআর-এর দেওয়া তথ্যমতে, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৬.১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় করে ২০.০৬ লাখ টাকা। তৃতীয় দিনে কিছুটা খানিকটা কমে আয় হয়েছে ১৫.২৯ লাখ টাকা। সব মিলিয়ে মাত্র তিন দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫১.৫৪ লাখ টাকা। শিরিন সুলতানা প্রযোজিত এই…
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতীক্ষিত ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। দীর্ঘ প্রস্তুতির পর বড় পর্দায় সিয়ামের এই নতুন অবতার দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা। ঈদের দিন মাত্র ১৪টি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছিল। তবে দর্শক চাহিদায় তা বেড়ে ২০ এর অধিক হয়েছে। এমন সাড়ায় উচ্ছ্বসিত সিনেমার কলাকুশলীরা। এ প্রসঙ্গে প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ক্রমেই রাক্ষস ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিদিনই সিনেমাটির শো বাড়ছে। গত তিন দিনে সিনেমাটি থেকে দারুণ সাড়া পেয়েছি। এভাবে চলতে থাকলে দারুণ কিছু বয়ে আনবে রাক্ষস। সিনেমাটি…
অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২.৪১ টাকা থেকে বাড়িয়ে ২০২.২৯ টাকা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। জেট ফুয়েলের দাম ৮০% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) জেট ফুয়েলের দাম বাড়াতে জরুরি সভা শেষে এ প্রজ্ঞাপন জারি করা হয়। পুনর্নির্ধারিত দর অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২.৪১ টাকা থেকে বাড়িয়ে ২০২.২৯ টাকা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার…
রাজধানীসহ সারা দেশে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৪ মার্চ) তিনি এ ঘোষণা দেন। পাশাপাশি অবৈধ হাসপাতাল পরিচালনার অনুমতি দেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
- প্রধান সম্পাদক ও সিইও : মোঃ রাফি খান
দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হিসেবে Intro24News এরই মধ্যে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। Intro24News নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে আসছে। এর নিজস্ব ওয়েবসাইট intro24news.com ও এর সোশ্যাল প্ল্যাটফর্ম পাঠক-দর্শক ও স্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।
© 2026 Intro24News || All Rights Reserved.

