Author: ডেস্ক রিপোর্ট

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন, তাদের বাহিনী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তারা এ ঘাঁটিকে মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েন ও অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে। আরও পড়ুন- মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস নিয়ে গভীর সংকটের তথ্য দিল বিশ্ব জ্বালানি সংস্থা তবে এসব দাবির সত্যতা স্বতন্ত্র কোনো উৎস থেকে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক…

Read More

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলে অসম যুদ্ধ ২৪তম দিনে গড়িয়েছে। এর মধ্যে উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও জ্বালানি সংকটের মুখে পড়েছে পুরো বিশ্ব। এই পরিস্থিতি থেকে উত্তরোণের কোনো পথ এখনো কেউ দেখাতে পারেনি। উলটো নতুন সংকটের তথ্য দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ)। সংস্থাটির প্রধান ফাতিহ বিরল সোমবার (২৩ মার্চ) জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ওই অঞ্চলের অন্তত ৪০টি জ্বালানি স্থাপনা ‘গুরুতর বা অত্যন্ত গুরুতরভাবে’ ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে কথা বলার সময় ফাতিহ বিরল বলেন, `৯টি দেশজুড়ে ওই অঞ্চলের অন্তত ৪০টি জ্বালানি স্থাপনা গুরুতর বা অত্যন্ত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ বিরল আরও বলেন, ইরান যুদ্ধের কারণে বিশ্ব…

Read More

রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে নেই জ্বালানি। হঠাৎ করেই সরবরাহ সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্পের কার্যক্রম। তবে দু-একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। সোমবার (২৩ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে এ চিত্র দেখা গেছে। আরও পড়ুন- হাদি হত্যা: আরও ১৪ দিনের জেল হেফাজতে ফয়সাল ও আলমগীর মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে শুধু একটু জ্বালানির আশায়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কেউ অফিসগামী, কেউ জরুরি কাজে বের হয়ে পড়েছেন বিপাকে। জ্বালানি সংকট দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Read More

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক ৩০ বা এর বেশি রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক অ্যামেলিয়া কের। টি-টোয়েন্টিতে টানা ১০ ইনিংসে ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলে তিনি করেছেন ৫৫৪ রান। পারফরম্যান্সের দিক থেকেও সামনে থেকে নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজ দেশ নিউজিল্যান্ডকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতিয়েছেন তিনি। গতকাল (রোববার) ঘরের মাঠ ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিকরা ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া মেয়েদের পুঁজি ছিল ১৫৯ রানের। যা সোফি ডিভাইনের ৩৪ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংসে ৯ বল হাতে রেখেই পেরিয়েছে কিউইরা। ৩১ রান করেছেন অ্যামেলিয়া…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। তারা দু’জনেই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যায় অভিযুক্ত। আজ রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই নির্দেশ দেন। হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ’র জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে, ১৪ দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়। আরও পড়ুন- বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত অন্তত ৩০ বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে যান তারা। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্ততাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে সেই ফিলিপ সাংমাকে-ও গ্রেফতার…

Read More

ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি বলেছেন, তিনি চেষ্টা করছেন যেন সিরিয়া কোনোভাবে এই যুদ্ধে জড়িয়ে না পড়ে। জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তার সরকার আশপাশের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছে। খবর তুর্কি টুডের। গত শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমরা খুব সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছি, যাতে সিরিয়া কোনো সংঘাতে না জড়ায়।’ তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে সিরিয়া নানা সংঘাতের কেন্দ্র ছিল, কিন্তু এখন দেশটি আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো অবস্থানে আছে। পাশাপাশি তিনি জানান, সিরিয়া আরব দেশগুলোর…

Read More

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস রোববার (২২ মার্চ) ভোরে সকালে সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮) নামের চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জানা গেছে, ৪০ জন যাত্রী নিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে…

Read More

কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ছয়জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এখনো একজন নিখোঁজ আছেন। তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত আছে। রোববার (২২ মার্চ) এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ আপডেটে তারা বলেছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর ছয়জনের মরদেহ পাওয়া গেছে। ওই হেলিকপ্টারে সাতজন ছিলেন বলেও উল্লেখ করেছে কাতারের মন্ত্রণালয়। কাতার জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি তাদের জলসীমার ভেতর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি ‘রুটিন কাজ’ করছিল। সূত্র: আলজাজিরা

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঈদ মোবারক! ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই। নরেন্দ্র মোদি আরও বলেন, বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি।

Read More

বগুড়ার সান্তাহারে দুর্ঘটনায় কবলিত নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতর ঘটনায় শিডিউল বিপর্যয়ের কারণে পঞ্চগড় থেকে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এরমধ্যে একটি ঢাকাগামী হলেও, অন্য দুটি পার্বতীপুর ও রাজশাহী গামী ছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ও দুপুর ৩টা ৩০ মিনিটের কাঞ্চন আন্তঃনগর কমিউটার ট্রেনের ডাউন যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ। তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণে বড় ধরনের এই শিডিউল বিপর্যয় হয়েছে। আপ সিডিউলে কোনো প্রভাব না থাকলেও, ডাউনে এর প্রভাব পড়েছে। তাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত…

Read More