- কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব
- দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত
- জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
- দীর্ঘ ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
- সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত
- নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার
- নাটোরে প্রহরীদের বেঁধে বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কোটি টাকার সরঞ্জাম লুট
- ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইরানের
- হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস
Author: ডেস্ক রিপোর্ট
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিনটি উপজেলার পাঁচটি গ্রামের কাদেরিয়া তরিকার অনুসারীরা আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। প্রায় শতবর্ষের পুরোনো ঐতিহ্য অনুসারে তারা প্রতিবছর এক দিন আগেই ঈদ পালন করে থাকেন। জানা গেছে, বেগমগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার পাঁচটি গ্রামের দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি এ উপলক্ষে আগামীকাল সকাল ৮টায় পৃথক পৃথক জামাতে ঈদের নামাজ আদায় করবেন। জেলার ১০টি মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হবে। যে পাঁচ গ্রামে আগামীকাল ঈদ উদযাপিত হবে সেগুলো হলো— নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়ণপুর, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম। স্থানীয় সূত্রে জানা যায়,…
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানসহ সব ঈদগাহ ময়দান, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাটসহ যেসব জায়গায় জনসমাগম হয় এমন জায়গায় সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ইফতেখার আহমেদ বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জনগণের নিরাপত্তা নিশ্চিতে র্যাবের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে জাতীয় ঈদগাহ ময়দানসহ সব ঈদগাহ ময়দান, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাটসহ যেসব জায়গায় জনসমাগম হয় এসব জায়গায় র্যাবের…
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে বলে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ খবর জানিয়েছেন। বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে। চলতি সপ্তাহের শুরুতে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো এরই মধ্যে হরমুজ প্রণালি ছাড়তে শুরু করেছে। এটা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে। বেসেন্টের মন্তব্যের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। এর আগে বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের…
পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানের বিরুদ্ধে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে। এদিকে বুধবার কাবুলের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে হামলায় নিহত কিছু মানুষের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওই কেন্দ্রে হামলায় শতশত মানুষ নিহত হন। আফগান তালেবান সরকার জানিয়েছ, ওই হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ২৬৫ জন আহত হয়েছে। পবিত্র রমজান মাস শেষ হওয়ার কয়েকদিন আগে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তান দাবি করেছে, তারা ইচ্ছাকৃতভাবে মাদক পুনর্বাসন কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানায়নি। বরং তারা ‘নির্ভুলভাবে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্যবস্তু করেছিল। কিছু চরমপন্থী গোষ্ঠী প্রায়ই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালায়। পাকিস্তান অভিযোগ তুলেছে, কাবুলের তালেবান সরকার এই গোষ্ঠীগুলোকে আশ্রয়…
আক্রমণ-পাল্টা আক্রমণ, গোলের জবাবে গোল-প্রথমার্ধে লড়াই হলো জমজমাট। দুইবার পিছিয়ে পড়ে সমতা ফেরাল নিউক্যাসল ইউনাইটেড। বিরতির পর অবশ্য লড়াইটা হয়ে গেল একপেশে। বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল বার্সেলোনা। শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করেছিল বার্সেলোনা। ফিরতি লেগে বুধবার রাতে কাম্প নউয়ে ৭-২ গোলে জিতে লক্ষ্য পূরণ করল হান্সি ফ্লিকের দল। রাফিনিয়া ও মার্ক বের্নালের গোলে বার্সেলোনা দুইবার এগিয়ে যাওয়ার পর, দুইবারই সমতা টানেন অ্যান্থনি এলাঙ্গা। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে আবার দলকে এগিয়ে নেন লামিনে ইয়ামাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের্মিন লোপেসের লক্ষ্যভেদের পর, জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। পরে নিজের দ্বিতীয় গোলের দেখা…
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে। বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত দেড় বছরের শিশুকে নেওয়া হচ্ছে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে। শিশুটির উন্নত নিশ্চিত ও চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানান, গুরুতর আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও বগুড়ার শহিদ জিয়াউর রহমান হাসপাতালের…
মাঠের লড়াই শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ঠিক তার আগেই কিনা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে অনিশ্চয়তার মেঘ! গুঞ্জন শোনা যাচ্ছিল—অস্ট্রেলীয় ক্রিকেটাররা নাকি নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে চাইছেন না। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এই সবই অমূলক গুঞ্জন। কোনো ‘নিরাপত্তা শঙ্কা’ নেই, পিএসএল হবে সময়মতোই। কয়েক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা আর আফগানিস্তান সীমান্তসংলগ্ন পেশোয়ারে ম্যাচ থাকা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা খানিকটা দোটানায় আছেন। কিন্তু জিও নিউজকে পিসিবির এক ঊর্ধ্বতন সূত্র বলেছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই; সব ঠিকঠাকই আছে। ২৬ মার্চ পর্দা উঠছে পিএসএলের ১১তম আসরের। এর দুই দিন পরই আইপিএলের দামামা বাজবে ভারতে।…
রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আহমাদ ওয়াদুদের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিক আহমাদ ওয়াদুদের ফেসবুক পোস্ট ‘মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে এক ঘণ্টা’ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে আরও জানানো হয়, অভিযোগটি আমলে নিয়ে এসআই জসিম, এএসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে ডিপিএস অফিসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনী অসদাচরণের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পুলিশ আরও জানায়, সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার…
“নতুন সংবিধান, বিচার সংস্কার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথে রয়েছে,” — এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের শহীদ মিনারে অনুষ্ঠিত এক পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই পদযাত্রাটি ছিল এনসিপির চলমান ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ। নাহিদ ইসলাম বলেন, “আমরা আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হচ্ছি ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ আদায়ের লক্ষ্যে। ইনশাআল্লাহ, শহীদ মিনার থেকেই তা আদায় করে ছাড়বো।” তিনি আরও বলেন, “নতুন সেই সংবিধানে থাকবে জনগণের মৌলিক অধিকার, সিলেটবাসীর মর্যাদা এবং প্রবাসী ভাইদের ভোটাধিকার।” সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “এই সিলেট থেকে…
- প্রধান সম্পাদক ও সিইও : মোঃ রাফি খান
দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হিসেবে Intro24News এরই মধ্যে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। Intro24News নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে আসছে। এর নিজস্ব ওয়েবসাইট intro24news.com ও এর সোশ্যাল প্ল্যাটফর্ম পাঠক-দর্শক ও স্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।
© 2026 Intro24News || All Rights Reserved.

