Author: ডেস্ক রিপোর্ট

টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী একটা সময়ে আলোচিত জুটি ছিলেন। ছিল প্রেম, ছিল ভালোবাসা—আরও অনেক কিছু ছিল; কিন্তু হঠাৎ করে সেই সম্পর্কে যেন ছন্দপতন ঘটে। এরপর কেটে গেল ৯ বছর। তারপর আবার দুজনে ফিরছেন পর্দায়। এ তারকা জুটির সম্পর্ক ভেঙেছে অনেক বছর আগে। বর্তমানে শুভশ্রী স্বামী টালি প্রযোজক রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার করছেন। অন্যদিকে দেব অভিনেতা হওয়ার পাশাপাশি একজন সংসদ সদস্য হিসেবেও নিজ দায়িত্ব পালন করে চলেছেন। তাদের প্রেম, বিচ্ছেদ— এরপর দীর্ঘ নীরবতা ভেঙে এবার একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন তারা। প্রায় ৯ বছর পর মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত শেষ…

Read More

যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। জুলাই মাসে শুধুমাত্র অনাহারেই মারা গেছেন অন্তত ৪৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত না খেতে পেয়ে মোট ৫৯ জনের প্রাণহানি হয়েছে। বর্বর ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলা, সীমিত ত্রাণ সরবরাহ এবং কৃষি জমির বড় অংশকে ‘মিলিটারি জোন’ ঘোষণা করার ফলে গাজাবাসী এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড়িয়েছে। খাদ্যের তীব্র সংকট ও দৈনন্দিন সংগ্রাম গাজার অধিবাসীরা জীবন ধারণের জন্য ন্যূনতম খাবারটুকুও পাচ্ছে না। রাইদ আল-আথামনা, যিনি একসময় বিদেশি সাংবাদিকদের জন্য গাড়ি চালাতেন, ডয়চে ভেলেকে ফোনে জানিয়েছেন তার প্রতিদিনের সংগ্রাম। ইসরাইল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে না দেওয়ায় তিনি…

Read More

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের প্রায় ১১ হাজার চ্যানেল বন্ধ করেছে গুগল। কেবল ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকেই এতগুলো চ্যানেল বন্ধ করা হলো চীন, রাশিয়ার মতো দেশগুলো নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগে। ১১ হাজার ইউটিউব চ্যানেলের মধ্যে ৭ হাজার ৭০০ চীন এবং ২ হাজার ২০০ রাশিয়ার মদতপুষ্ট চ্যানেল। সিএনবিসির সাম্প্রতিক রিপোর্ট ও গুগলের অফিসিয়াল ব্লগে এমনটাই জানানো হয়েছে। সব মিলিয়ে এপ্রিল, মে ও জুনের হিসেবে হাজার হাজার চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। বহু ডোমেনকে গুগল নিউজে যাতে দেখানো না হয় সে ব্যাপারেও পদক্ষেপ করা হয়েছে। এদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রোপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে। সারা বিশ্বের সব ইউটিউব চ্যানেলের ওপরই নজরদারি চালায় গুগলের…

Read More

সুনামগঞ্জে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে পৌর শহরের হাজিপাড়ায় সার্কিট হাউজ থেকে জেলা মডেল মসজিদে (কেন্দ্রীয় মসজিদে) নামাজ আদায় করতে যান তারা। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে আলফাত স্কয়ার পয়েন্টে যান। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। মসজিদে প্রবেশ করেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজকে আমরা সুনামগঞ্জের মানুষের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করতে এসেছি। ফ্যাসিস্ট সরকার পতন করতে সারা দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল আমরা চাই সোনার বাংলা নির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। নামাজ শেষে বিমান দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও দোয়া…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার দুপুরে রাজধানীর তুরাগ এলাকায় নাজিয়া-নাফির বাসায় যান রিজভী। শহীদ নাজিয়া-নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন। তিনি রিজভী আহমেদের কাছে তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারো কবর না দেওয়া হয়; সে বিষয়ে দাবি জানান। এ সময় রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড়…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই। তিনি বলেন, আমার লক্ষ্য জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। যশোর কালেক্টরেট মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি। অনেক…

Read More

রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। পাশাপাশি বাজারে চড়া রয়েছে মিনিকেট চাল, সবজি ও মাছের দামও। শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর নয়াবাজার ও  মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার এবং কারওয়ানবাজারসহ আশপাশের বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজার ঘুরে দেখা যায়, ঢাকায় গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। দুই সপ্তাহ আগে এক কেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছিল। সোনালি মুরগি গতকাল বিক্রি হয়েছে ৩১০ থেকে ৩২০ টাকা কেজি। সপ্তাহ দুয়েক আগে এই মুরগির কেজি ছিল…

Read More

সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে। শুক্রবার (২৫ জুলাই) সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার (সরকারের কার্যক্রম) দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,…

Read More

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে জাতীয় বার্ন ইনিস্টিটিউটে ভর্তি ৬ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক ডা. মো. আবু জাফর। শুক্রবার (২৫) দুপুরে জাতীয় বার্ন ইনিস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ব্রিফিংয়ে হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নাসির বলেন, চিকিৎসাধীন ১৫ জন বাড়ি যাওয়ার মতো সুস্থ। তাদের পর্যায়ক্রমে রিলিজ দেয়া হবে। তিনি আরও বলেন, চার থেকে পাঁচদিন পর থেকে অগ্নিদগ্ধ রোগীদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বিদেশি ডাক্তাররা আমাদের চিকিৎসা পদ্ধতির সাথে একমত পোষণ করেছেন। রোগীদের অবস্থা আরেকটু স্থিতিশীল হলে তাদের বিদেশে নেয়ার বিষয়টি সামনে আসবে। তবে এই মূহুর্তে তাদের বাহিরে নেয়ার বিষয়ে বিদেশি চিকিৎসকরা কিছু…

Read More

বার্সেলোনা তাদের প্রাক-মৌসুম এশিয়ান সফরের অংশ হিসেবে জাপানের ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছে। ক্লাবটি জানায়, ‘গুরুতর চুক্তি লঙ্ঘনের’ কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে। একই কারণে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচও বাতিল হতে পারে বলে সতর্ক করেছে কাতালান জায়ান্টরা। আগামী রোববার (২৭ জুলাই) জে-লিগ ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি হওয়ার কথা ছিল। এরপর, ৩১ জুলাই এফসি সিউল এবং ৪ আগস্ট দায়েগু এফসি’র বিপক্ষে আরো দুটি ম্যাচ খেলার কথা ছিল। তবে এখন এশিয়ান সফরের প্রথম দুটি ম্যাচ বাতিল হওয়ার অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে,‘বার্সেলোনা ঘোষণা দিচ্ছে যে, আগামী রোববার জাপানের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা…

Read More