- কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব
- দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত
- জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
- দীর্ঘ ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
- সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত
- নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার
- নাটোরে প্রহরীদের বেঁধে বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কোটি টাকার সরঞ্জাম লুট
- ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইরানের
- হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস
Author: ডেস্ক রিপোর্ট
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছেন। বৃহষ্পতিবার (২৪ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই প্রতিনিধি দলে রয়েছেন বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ারে অভিজ্ঞ চিকিৎসক লিউ শুহুয়া, ইয়াং ফেই, লি জে, ঝাং জিনলি ও লিউ হুয়ান। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় অংশ নেবেন। বিশেষজ্ঞ এই দলটি আহতদের জন্য বিশেষায়িত চিকিৎসা, কারিগরি সহায়তা ও পেশাগত পরামর্শ প্রদান করবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গুরুতর আহতদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে এই আন্তর্জাতিক…
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী ড. মো. মাকসুদ হেলালী, অধ্যাপক (অব.) ডিপার্টমেন্ট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-কে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো। নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য…
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বৃহস্পতিবার (২৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, আজ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫ লাখ ডলার বা ৩০ বিলিয়ন ডলার। আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক মানদণ্ড ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৯৮ কোটি ৮২ লাখ ৪০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ২৫ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকে নিজস্ব হিসাব অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ এখন আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর আগে, চলতি বছরের ৩ জুলাই পর্যন্ত দেশে মোট রিজার্ভ…
যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ জুলাই চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিব জানান, বাংলাদেশ ইতোমধ্যে ২২ জুলাই ইউএসটিআর-এর কাছে নিজের অবস্থানপত্র পাঠিয়েছে এবং ২৬ জুলাই আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে ইউএসটিআর ২৯ জুলাই দিন নির্ধারণ করেছে। আলোচনা হবে ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআরের দপ্তরে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রতিনিধি দল ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে, যদি আলোচনা সরাসরি হয়। তবে ভার্চুয়ালি আলোচনার সম্ভাবনাও রয়েছে। এই চূড়ান্ত আলোচনায় বেসরকারি খাতের কয়েকজন রপ্তানিকারকও দলের সঙ্গে থাকতে পারেন, তবে…
টানা দুদিন দু দফা বাড়ার পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকায় বেচাকেনা হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২৫ জুলাই) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন…
নতুন মন্ত্রিপরিষদরের সদস্যদের জন্য তৈরি রাখা হয়েছে ৪০টি নতুন গাড়ি। পরিবহনকুল থেকে এসব গাড়ি বুঝে নিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হবে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। বৃহস্পতিবার বেলা ২টার পর এ সব গাড়ি নতুন মন্ত্রীদের বাসভবনে পাঠানো হবে। এই গাড়িতে চড়েই সন্ধ্যা ৭টায় বঙ্গবভবনে সপথ গ্রহণের জন্য যাবেন নতুন মন্ত্রীরা। ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর জন্য ৩৬টি গাড়ি রাখা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত আরও চারটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে কেউ যদি এই গাড়ি ব্যবহার না করে নিজস্ব গাড়ি ব্যবহার করে বঙ্গভবনে যেতে চান তহলে তারা নিজের গাড়িতেই যাবেন। সে ক্ষেত্রে…
ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়া নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানেকে বড় শাস্তি দিয়েছে কাঠমান্ডুর একটি আদালত। নেপালের সংবাদমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’র প্রতিবেদন বলছে, ঐ মামলায় প্রতিভাবান এই ক্রিকেটারকে আট বছরের জেল এবং ৩ লাখ নেপালি রুপি জরিমানা করেছে। সেই সঙ্গে ক্রিকেটের ক্ষতিপূরণ হিসাবে আরও ২ লাখ রুপি জরিমানা করে এই ক্রিকেটারকে। এর আগে ২০২২ সালে কাঠমান্ডুতে এক হোটেলে এক তরুণীতে ধর্ষণ করার অভিযোগ উঠে এই তারকা লেগ স্পিনারের বিরুদ্ধে। এরপর ২০২২ সালের গত ৬ অক্টোবর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে নেপাল পুলিশ। যদিও এরপর জামিনে বাহিরে ছিলেন নেপালের এই তারকা ক্রিকেটার। সেই সঙ্গে গত বছরের ফেব্রুয়ারিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ…
বিয়ের পিঁড়িতে বসলেন দেশের ক্রিকেটে মারকুটে ব্যাটার আবির্ভাব ঘটানো চট্টগ্রামের লোকাল বয় চৌধুরী ইয়াসির আলী রাব্বি। বন্দর নগরীতে বুধবার (১০ জানুয়ারি) রাতে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। নগরীর হল-টুয়েন্টিফোরে বিয়ের আয়োজন শেষ করেন তিনি। ইয়াসিরের পারিবারিক সূত্রে জানা যায়, পাত্রীর নাম রিভা আনজুম। চট্টগ্রামের স্থানীয় এই নারী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। জাতীয় দলের এই ব্যাটারকে অবশ্য ব্যক্তিজীবনে আটকে থাকার সময় নেই। খুব দ্রুতই মনোযোগ ফেরাতে হবে ক্রিকেটের মঞ্চে। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রাখবে সিলেট। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট,…
নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ওই হাসপাতাল থেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গুরুতর আহতরা হলেন, ঝিনাইদহের ট্রাকচালক শফিউল ইসলাম (৪০), চালকের সহকারী পঞ্চগড় জেলার আব্দুল কাদের (১৭), বাসযাত্রী রাজশাহী বাঘা উপজেলার বাসিন্দা রুবেল আহমেদ (৩২) ও তার ভাই উজ্জ্বল আলম (৩৬)। এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন জানান, ঘটনাস্থল থেকে চারজনকে…
বেনাপোল এক্সপ্রেস ট্রেন আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে আবারও চালু হচ্ছে। রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর থেকে বন্ধ রয়েছে এ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনটি। ওই রাতে ঢাকা থেকে বেনাপোলে আসার শিডিউল বাতিল করা হয়। তারপর থেকে বন্ধ রয়েছে। যশোরের বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হচ্ছে। বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও আজ ট্রেনটি চালু করা হবে বেনাপোল রেল স্টেশন থেকে। দুপুর পৌনে ১টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। রাত ১১টা ৪৫ মিনিটে আবার ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে…
- প্রধান সম্পাদক ও সিইও : মোঃ রাফি খান
দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হিসেবে Intro24News এরই মধ্যে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। Intro24News নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে আসছে। এর নিজস্ব ওয়েবসাইট intro24news.com ও এর সোশ্যাল প্ল্যাটফর্ম পাঠক-দর্শক ও স্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।
© 2026 Intro24News || All Rights Reserved.

