- কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব
- দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত
- জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
- দীর্ঘ ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
- সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত
- নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার
- নাটোরে প্রহরীদের বেঁধে বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কোটি টাকার সরঞ্জাম লুট
- ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইরানের
- হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস
Author: ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাতটার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয়- একই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেমন (৪৫)। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাসিম আহমেদ। তিনি বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছেন।’ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেমন নসিমনে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। এ সময় পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়। উল্লেখ্য, সকালে ওই নসিমনে শুধু তারাই ছিলেন।
বেতন ইস্যু নিয়ে বুধবার (১০ জানুয়ারি) পুলিশ ধর্মঘট করার পর পাপুয়া নিউ গিনিতে ব্যাপক দাঙ্গার সূত্রপাত হয়েছে। রাজধানীতে পুলিশের অনুপস্থিতিতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে ‘সুবিধাবাদীরা’। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারকারী এবিসি নিউজ এই খবর জানিয়েছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, পুলিশ ধর্মঘটে যাওয়ার পর পাপুয়া নিউ গিনির রাজধানীতে ‘সুবিধাবাদীরা’ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে। রাজধানী পোর্ট মোরেসবিতে দাঙ্গায় আটজন এবং দেশের উত্তরে লে-তে আরও সাতজন নিহত হয়েছেন। একটি রেডিও সম্প্রচারে গভর্নর পোয়েস পার্কপ বলেছেন, ঘটনাগুলো ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর’ রাজধানী পোর্ট মোরেসবির সম্পত্তিগুলো ‘সুবিধাবাদী’রা লুট করা শুরু করেছিল। ফেসবুক লাইভে তিনি বলেন,…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কানাডার পাঁচ পার্লামেন্ট মেম্বার। তারা কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য। গত ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে কানাডার এমপিরা বলেন, ‘এটি সত্যিই আপনার এবং আপনার সহকর্মীদের জন্য একটি কৃতিত্ব।’ কানাডার এ এমপিরা হলেন: ব্র্যাড রেডেকপ, সালমা আতাউল্লাহজান, কেভিন ওয়াহ, ল্যারি ব্রক ও কেন হার্ডি। তারা চিঠিতে আরও বলেন, ‘আমরা কানাডা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় আছি এবং সেই লক্ষ্যে আপনার ও আপনার সরকারের সাথে কাজ চালিয়ে যাব।’ তারা প্রধানমন্ত্রীকে শুভ কামনা জানান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকার দেশকে এগিয়ে…
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে। মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে ডাক পেয়েছেন চট্টগ্রাম ৯ আসন থেকে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ‘চট্টলবীর’ প্রয়াত আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেল ক্লিন ইমেজের ব্যক্তিত্ব। উপমন্ত্রী থেকে এবার নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন তিনি। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পূর্বে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার বাবা চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী তার ইন্তেকালের আগে আমাকে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর দুই কন্যা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, সৃষ্টিকর্তার আশীর্বাদ। তিনি…
টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। একই দিন শেখ হাসিনাকে অভিনন্দন জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শি জিনপিংয়ের পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৪৯ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও পারস্পরিক সম্মান বজায় রেখেছে। উভয় দেশের উন্নয়নে চীন এবং বাংলাদেশ পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে, যা দুই দেশের জনগণের উন্নতির পথ আরও সুগম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শি জিনপিংয়ের প্রত্যাশার কথা জানিয়ে বলা হয়, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা বঙ্গভবনে শপথ নেবে আজ। শপথের পর তাদের দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গতকাল সন্ধ্যায় বাসসকে বলেছিলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। বঙ্গভবনের মুখপাত্র আরও জানান, সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ উপলক্ষ্যে প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন। গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ১২তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স…
গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, তার শুনানি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের এই অঙ্গপ্রতিষ্ঠানটি বিশ্ব আদালত নামেও পরিচিত। মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য ইসরায়েলের প্রস্তুতির কাজ প্রায় শেষ এবং বৃহস্পতিবারের শুনানিতে মধ্যপ্রাচ্যের ইহুদিশাসিত এই ভূখণ্ডটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইসরায়েলি সরকারের অন্যতম মুখপাত্র ইলন লেভি। বুধবার রাজধানী জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে লেভি বলেন, ‘হামাসের ধর্ষকদের রক্ষা করতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার যে অযৌক্তিক অভিযোগ প্রিটোরিয়া এনেছে, তা মোকাবিলা করতে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে ইসরায়েলের প্রতিনিধিদল উপস্থিত থাকবে।’ ফিলিস্তিনের গাজা উপত্যকায়…
নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন। মাহবুব হোসেন জানান, নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা মন্ত্রির দায়িত্ব পেয়েছেন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে জানানো হচ্ছে। নতুন মন্ত্রিসভায় পুরোনো মন্ত্রিসভার অনেকেই থাকছেন। এরই মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রপতি তাকে নতুন সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ বিজয় জনমতেরই প্রতিফলন। এ নির্বাচনের মাধ্যমে জনগণ স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং উন্নয়ন ও অগ্রগতির…
রাজধানীর কাপ্তান বাজার এলাকায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নতুন সরকার গঠনের পর দ্রব্যমূল্যে কারসাজির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এক কোটি মানুষকে টিসিবি’র ফ্যামিলি কার্ড দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিন্ডিকেটের কারসাজি রোধ করেছেন। বুধবার নগরীর কাপ্তান বাজার এলাকায় ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন…
- প্রধান সম্পাদক ও সিইও : মোঃ রাফি খান
দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হিসেবে Intro24News এরই মধ্যে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। Intro24News নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে আসছে। এর নিজস্ব ওয়েবসাইট intro24news.com ও এর সোশ্যাল প্ল্যাটফর্ম পাঠক-দর্শক ও স্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।
© 2026 Intro24News || All Rights Reserved.

