Author: News Desk02

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্র থেকে প্রায় দুই কোটি টাকার সরঞ্জাম লুট হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দেড়টা পর্যন্ত চার নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এসব সরঞ্জাম লুটের পর ট্রাকে করে পালায় ডাকাত দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, উদ্ধার হয়নি লুট হওয়া মালামালও। উপকেন্দ্র ও বড়াইগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই ব্যক্তি নাটোর-বনপাড়া মহাসড়কের পাশের নির্মাণাধীন উপকেন্দ্রে ঢুকে পরিচিত লোকজনের খোঁজ করেন। কিছুক্ষণ পর তাঁরা আগ্নেয়াস্ত্র বের করে তিন নিরাপত্তাকর্মীকে আটক করে বেঁধে ফেলেন। পরে আরেক নিরাপত্তাকর্মীকে মুঠোফোনে ডেকে আনিয়ে তাঁকেও…

Read More

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ‘৮২তম ধাপ’ শুরু করেছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। আরও পড়ুন- ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ আইআরজিসি’র পক্ষ থেকে বলা হয়, আজ বৃহস্পতিবার ভোরে এই সর্বশেষ ধাপের অভিযান শুরু হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও মৃত সাগরের দক্ষিণে অবস্থিত দেশটির পারমাণবিক অবকাঠামো সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো। তথ্যসূত্র: আল–জাজিরা

Read More

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সংঘাতের মাঝে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ ছয়টি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই তথ্য জানিয়েছেন। তেহরান বলেছে, কিছু বন্ধুরাষ্ট্র ও বিশেষ অনুমোদিত দেশের জাহাজের চলাচলের জন্য এই জলপথ উন্মুক্ত থাকবে। ইরানের এই বন্ধুরাষ্ট্রের তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নামও রয়েছে। আব্বাস আরাগচি বলেছেন, “হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি; সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হরমুজে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইতোমধ্যে অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং অনুরোধ জানিয়েছে। তাদের মধ্যে অনেক দেশকে আমরা…

Read More