ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনারের অনুমোদনে জারি করা ওই আদেশে বলা হয়, ডিএমপির গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুরকে উত্তর-পশ্চিম থানার ওসি, ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মো. ফরিদুল ইসলামকে গুলশান বিভাগের বনানী থানার ওসি ও ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলামকে গুলশান বিভাগের ভাটারা থানার ওসি করা হয়েছে।
এছাড়া ডিএমপির উত্তরা বিভাগের উত্তর-পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।


