মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। আগামী ২৬ মার্চ সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন- রাজধানীর অধিকাংশ পাম্পে তেল নেই, দু-একটিতে উপচে পড়া ভিড়
আইএসপিআর জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত; প্রবেশের জন্য ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট ব্যবহার করা যাবে।


